ads

বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনেতা শামস সুমন মারা গেছেন

খবর টি পড়েছেন : ৬৪৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের অভিনয় জগতের অতি পরিচিত মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬ টায় কার্ডিয়াক এ্যারেষ্ট হয়ে ল্যাবএউড হাসপাতালে মৃত্যবরণ করেন। মঞ্চ নাটকের হাত ধরে অভিনয় জগতে আসা শামস সুমন একটা সময় ছোট পর্দা ও বড় পর্দায় সমান্তরালে দাপিয়ে বেড়িয়েছেন। তার সাবলীল অভিনয় জয় করে নিয়েছিল দর্শকহৃদয়।

Shamol Bangla Ads

তিনি জনপ্রিয় বেসরকারি এফএম রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে টেলিভিশন নাটকে তাকে খুব একটা নিয়মিত দেখা যেত না বরং রেডিও ভূমির প্রাতিষ্ঠানিক দায়িত্ব সামলাতেই তিনি বেশি ব্যস্ত ছিলেন।

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শামস সুমনের ক্যারিয়ারে রয়েছে বেশ কিছু দর্শকনন্দিত চলচ্চিত্র। বিশিষ্ট এই অভিনেতার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

Shamol Bangla Ads

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ (২০০৪), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘মন জানেনা মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬) এবং ‘চোখের দেখা’ (২০১৬)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৭ সিনেমা, ২৭ নাটক নিয়ে বৈশাখী টিভির ঈদ… পরবর্তী সংবাদ ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে পাঁচ সিনেমা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads