ads

রবিবার , ৮ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

খবর টি পড়েছেন : ৫৪৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ আকাশ (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই এলাকায় পানবর-ধানশাইল সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আকাশ শ্রীবরদী উপজেলার তাতীহাটি এলাকার সাদা মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক মো. নাজমুলের নেতৃত্বে একটি অভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই এলাকায় পানবর-ধানশাইল সড়কে অভিযান চালায়।ওইসময় একটি হলুদ রঙের পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ আকাশকে আটক করা হয়।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পিকআপ ভ্যানের সিজার মূল্য প্রায় ২৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। অভিযানে ভারতীয় ৮টি ব্র্যান্ডের মোট ৫৪৫ বোতল মদ জব্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ঘটনায় বিজিবির নায়েক নাজমুল বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে আটক আকাশকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads