ads

সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে এখন বাংলাদেশ-ভারত ম্যাচ বেশি জমে’

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তো কম ছিল না। বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় তাদের সমর্থনে ভারতের বিপক্ষে বিশ্বকাপ-ম্যাচ বয়কটের হুমকি দেওয়া হয়েছিল। সব শঙ্কা ছাপিয়ে গতকাল কলম্বোর প্রেমাদাসায় হয়েছে ভারত-পাকিস্তান ও যথারীতি পাকিস্তান নাকানিচুবানি খেয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নুর মতে বাংলাদেশ-ভারত ম্যাচ এখন এর চেয়ে বেশি জমজমাট হয়।

Shamol Bangla Ads

রাজনৈতিক বৈরিতায় ১৩ বছর ধরে হচ্ছে না ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ মেলে এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে। তবে ভক্ত-সমর্থকেরা যে ম্যাচ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, বেশির ভাগ ম্যাচই হয় একতরফা। কলম্বোতে গতকাল পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে তিন বছর ধরে ভারতের বিপক্ষে অধরা জয়ের অপেক্ষা আরও একটু বাড়ল পাকিস্তানের।

সবকিছু ঠিকঠাক থাকলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকত বাংলাদেশ। তবে বাংলাদেশ-ভারত শীতল রাজনৈতিক সম্পর্কের বলি হয়ে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের বিশ্বকাপে খেলা হলো না। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। বাংলাদেশ বিশ্বকাপে না থাকার আফসোস কাজ করছে নান্নুরও। আজ সাংবাদিকদের বিসিবির হেড অব প্রোগ্রাম বলেন, ‘এখন তো মনে হয়, এই উপমহাদেশের বাংলাদেশ-ভারত ম্যাচ এর (ভারত-পাকিস্তান) চেয়ে বেশি প্রাণবন্ত হয়। সুতরাং আমারও এটা মনে হয় যে ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে নজর থাকে বেশি। যা-ই হোক, এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে।’

Shamol Bangla Ads

২৩ ফেব্রুয়ারি থেকে বগুড়া এবং রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ২০২৬ বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ৫০ ওভারের সংস্করণে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে চার দল। উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল—এরই মধ্যে এই চার দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ইতিমধ্যেই দলগুলোর স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তবে তাসকিন আহমেদ-মুশফিকুর রহিমের মতো দুই তারকা ক্রিকেটার খেলছেন না ২০২৬ বিপিএল।

তাসকিন-মুশফিক না খেললেও লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, রিপন মন্ডলরা থাকছেন ২০২৬ বিসিএলে। নান্নুর মতে এই বিসিএল দিয়েই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবে নেওয়া সম্ভব। সাংবাদিকদের বিসিবির হেড অব প্রোগ্রাম বলেন, ‘২০২৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপ আছে। প্রস্তুতিটা এখান (বিসিএল) থেকে শুরু হবে। বিসিএলে সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের জাতীয় দলের খেলোয়াড় ও পুলের যে ক্রিকেটার আছে, সবাইকে একসঙ্গে পাচ্ছি এবং এই টুর্নামেন্টটা অবশ্যই প্রাণবন্ত হবে আশা করছি। সবার সামর্থ্য আছে এখানে। নির্বাচকেরা চারটা দল তৈরি করে দিয়েছেন। আমার মনে হয় যে সেরা খেলাটুকুই পাব।’

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সবশেষ জিতেছে ২০২৩ সালে। কলম্বোর প্রেমাদাসায় ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৬ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে তিন সংস্করণ মিলিয়ে যে ১০ ম্যাচে তারা (বাংলাদেশ-ভারত) মুখোমুখি হয়েছে, প্রত্যেকটিতেই ভারত জিতেছে। ভারত সহজে জিতলেও কয়েকটা ম্যাচে বাংলাদেশ চাপে রেখেছিল ভারতকে। আর ২০২৫ সালে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেছে। এ বছরও বাংলাদেশে এই সিরিজ হয় কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!