ads

রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত-পাকিস্তান মহারণে কেমন হতে পারে ২ দলের চূড়ান্ত একাদশ

খবর টি পড়েছেন : ৩৮৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আবারও বসছে ভারত-পাকিস্তান মহারণের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে দুই শিবিরেই চলছে কৌশলগত হিসাব-নিকাশ। চূড়ান্ত একাদশে আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

Shamol Bangla Ads

ভারতীয় দলে ওপেনিং জুটিতে পরিবর্তনের জোর সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচে না খেলা বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা ফিরতে পারেন একাদশে। সেক্ষেত্রে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে বসতে হতে পারে। অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে শক্তি জোগাবেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে।

স্পিন আক্রমণে থাকতে পারেন অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। পেস বিভাগে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং। পাকিস্তান দলে দুইটি পরিবর্তনের আভাস মিলছে। উইকেটরক্ষক-ব্যাটার উসমান খানের জায়গায় তরুণ খাজা নাফে সুযোগ পেতে পারেন। টানা ২ ম্যাচে ব্যর্থতার পর উসমানকে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।
অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ফখর জামানের ফেরাও প্রায় নিশ্চিত। অধিনায়কত্বে থাকবেন সালমান আলী আঘা। ব্যাটিং লাইনআপে ভরসা থাকবেন বাবর আজম। অলরাউন্ডার হিসেবে শাদাব খান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদি।

Shamol Bangla Ads

সম্ভাব্য ভারত একাদশ :
ইশান কিষাণ (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।

সম্ভাব্য পাকিস্তান একাদশ :
সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, খাজা নাফায় (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বুলবুল পরবর্তী সংবাদ নেপালকে বিদায় করে সবার আগে সুপার এইটে ওয়েস্ট…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads