শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নয়া মনোনীত হয়েছেন অধ্যাপক আবুল কালাম আজাদ। এছাড়া এসিস্ট্যান্ট সেক্রেটারি মনোনীত হয়েছেন মু. গোলাম কিবরিয়া ভিপি। ১৪ ফেব্রুয়ারি শনিবার সকালে জেলা জামায়াতের প্রচার বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক আবুল কালাম আজাদ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। আর গোলাম কিবরিয়া জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ছিলেন।
এ ব্যাপারে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে সংগঠনের জেলা শূরা সদস্যদের পরামর্শক্রমে এক সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সেক্রেটারি পদের শূন্যতা পূরণে ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় ওই পদটি শূন্য হয়।




