ads

সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিএসএল নিলামে সাকিবসহ বাংলাদেশের ৫০ ক্রিকেটার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন ১১তম আসরের নিলামে বাংলাদেশ থেকে বড় ধরনের অংশগ্রহণের জোয়ার দেখা যাচ্ছে। এবার নিলামের জন্য বাংলাদেশ থেকে রেকর্ড ৫০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। জাতীয় দলের খেলা না থাকায় এবং এই ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো পারফরম্যান্সের সুযোগ থাকায় বর্তমান ও সাবেক তারকাদের পাশাপাশি উদীয়মান অনেক ক্রিকেটারও আগ্রহ দেখিয়েছেন।

Shamol Bangla Ads

নিলামের তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। এই ক্যাটাগরিতে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম এবং তরুণ ওপেনার জাকির হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞতা এবং কার্যকারিতার বিচারে এই তিন ক্রিকেটারের ওপর ফ্র্যাঞ্চাইজিগুলোর বাড়তি নজর থাকবে বলে মনে করা হচ্ছে।

১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপির ভিত্তিমূল্যে নিবন্ধন করেছেন ১০ ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন— গত আসরে নজরকাড়া লেগ স্পিনার রিশাদ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম এবং তাওহীদ হৃদয়।

Shamol Bangla Ads

অন্যদিকে, ৬০ লাখ রুপির ক্যাটাগরিতে রয়েছেন সাব্বির রহমান, নাসির হোসেন, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, আকবর আলী ও নাঈম শেখের মতো পরিচিত মুখগুলো।

নিলামের আগেই নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। ২০১৮ সালের পর আবারও এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে। লাহোর গত আসরেও বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আস্থা রেখেছিল, যেখানে খেলেছিলেন সাকিব, রিশাদ ও মিরাজ।

এবারের পিএসএল নিলামে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মোট ৮৭৯ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। আগামী ১১ ফেব্রুয়ারি ৮টি দলের এই নিলাম অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে ২৩ মার্চ মাঠে গড়াবে পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি আসর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!