ads

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত-ইংল্যান্ড ফাইনালের দায়িত্বে বাংলাদেশি আম্পায়ার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ

জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দু’দিনও বাকি নেই। যেখানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে কেন্দ্র করে নাটকীয়তার এখনও শেষ হয়নি। তার আগেরদিনই পর্দা নামবে আইসিসির আরেকটি বৈশ্বিক ইভেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। আগামীকাল (শুক্রবার) জিম্বাবুয়ের হারারেতে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের যুবারা। ওই ম্যাচের দায়িত্বে আছেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

Shamol Bangla Ads

বাংলাদেশ সময় আগামীকাল দুপুর দেড়টায় যুব বিশ্বকাপের ফাইনালে লড়বে ভারত-ইংল্যান্ড। ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন লুবাবালো গকুমা এবং শন হেইগ। জাহিদ বাসারাথ তৃতীয় আম্পায়ার এবং মাসুদুর রহমান মুকুল থাকবেন চতুর্থ আম্পায়ারের ভূমিকায়। এ ছাড়া ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে থাকছেন গ্রায়েম লা ব্রুই।

এর আগে ভারত ও আফগানিস্তানের দ্বিতীয় সেমিফাইনালেও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের মুকুল। যেখানে আফগানদের দেওয়া ৩১১ রানের জবাবে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। এদিকে, চলমান এই যুব বিশ্বকাপের চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন মাসুদুর রহমান মুকুল।

Shamol Bangla Ads

এ নিয়ে টানা ছয় ও সবমিলিয়ে দশমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ভারত। বিপরীতে ইংল্যান্ড এর আগে কেবল ১৯৯৭-৯৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তারা এবার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামবে। একইভাবে ভারতীয় যুবারাও চাইবে এক আসর বিরতি দিয়ে আরেকবার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!