ads

শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ। এমন উত্তাপের মাঝেই দুই দলের যুব ক্রিকেটাররা মুখোমুখি হয়েছে বুলাওয়েতে। শনিবার বাংলাদেশ সময় বেলা দেড়টায় বিশ্বকাপের ম্যাচ শুরু হয়েছে। কিন্তু ভারত-পাকিস্তান ক্রিকেটের আঁচ পড়েছে ভারত-বাংলাদেশ ক্রিকেটেও। টসের সময় একে অপরের সঙ্গে হাত মেলাননি ২২ গজে আসা দুই দেশের ক্রিকেটার।

Shamol Bangla Ads

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে হাত মেলাননি বাংলাদেশের সহঅধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে। তাতে ম্যাচ শুরুর আগেই তৈরি হলো বিতর্ক। বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম তৈরি না হওয়ায় তিনি তার সহঅধিনায়ককে টস করতে পাঠান। টসের কয়েন ছিল আয়ুশের হাতে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে শূন্যে কয়েন ছোড়েন তিনি। আবরার টেল বলেন এবং বাংলাদেশ টস জেতে। তারপরই তাকে এড়িয়ে সরে যান আয়ুশ। বাংলাদেশের সহঅধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আবরারও হাত মেলানোর উদ্যোগ নেননি।

গত বছরের এশিয়া কাপ থেকে ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে এমন দৃশ্য ছিল নিয়মিত। ওই টুর্নামেন্টে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি। ভারতের অন্য ক্রিকেটারেরাও ম্যাচ শেষে একই পথে হাঁটেন। পরে ভারত-পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেট এবং নারী ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছে। এবার তাতে যুক্ত হলো বাংলাদেশের নাম!

Shamol Bangla Ads

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটের স্বাভাবিক সৌজন্য এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমারেরা। এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভীর হাত থেকে ট্রফিও নেননি তারা। সম্প্রতি বিসিসিআইর নির্দেশে আগামী আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক শিথিল হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। এই সমস্যার সমাধানে আইসিসি ও বিসিবির মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ চায় তাদের ম্যাচগুলো ভারতের বাইরে হোক।

এনিয়ে আলোচনা করতে আজ (শনিবার) আইসিসির প্রতিনিধি ঢাকায় আসার কথা। বৈঠকের পর কী সিদ্ধান্ত আসে তার অপেক্ষায় দেশের ক্রিকেট সমর্থকরা। তবে তার আগে ভারত-বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন ২২ গজেও ছড়িয়ে পড়ল দুই দলের খেলোয়াড়ের সৌজন্যতা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!