ads

শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিশুসাহিত্যিক নূরুল ইসলাম মনির জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১০, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

বিশিষ্ট কবি,ছড়াকার ও শিশুসাহিত্যিক নূরুল ইসলাম মনির ৬৪তম জন্মদিন আজ (১০ জানুয়ারি)। তিনি ১৯৬১ সনের এইদিনে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নূরুল ইসলাম মনি শেরপুর অঞ্চলের সাহিত্য অঙ্গনের এক পরিচিত নাম। তিনি নব্বই দশকের কবি, ছড়াকার, নিভৃত গীতিকার ও ছোটগল্পকার হলেও শিশুসাহিত্যিক ও ছড়াকার হিসেবেই সমধিক পরিচিত। স্থানীয় সাহিত্যাঙ্গনে তিনি ‘দাদু ভাই’ নামেও অভিহিত। তাঁর লেখার প্রধান উপজীব্য হলো গ্রামীণ প্রকৃতি, শৈশব-কৈশোরের স্মৃতি, নৈতিকতা এবং সমাজ সচেতনতা। তিনি শিশুদের মনস্তত্ত্ব বুঝতে পারেন এবং খুব সহজ ছন্দে গভীর কথা বলতে পারেন।

Shamol Bangla Ads

নূরুল ইসলাম মনি ছাত্রজীবন থেকেই সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। তবে নব্বই দশকের শুরু থেকেই নিয়মিত লেখালেখিতে জড়িত। তিনি বিভিন্ন সময়ে ছোটকাগজ (লিটলম্যাগ) ও সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন, যা স্থানীয় তরুণ লেখকদের অনুপ্রাণিত করেছে।

তাঁর প্রথম ছড়া বিষয়ক গ্রন্থ ‘হাজার সুরের প্রতিধ্বনি’(১৯৯২) ও দ্বিতীয় গ্রন্থ ‘তুমি’ (২০২০) প্রকাশিত হয়েছে, যা শিশু-কিশোর পাঠকদের মধ্যে সমাদৃত। তাঁর অসংখ্য ছড়া ও কবিতা বিভিন্ন জাতীয় দৈনিকের (যেমন: ইত্তেফাক, ইনকিলাব, যুগান্তর) ছোটদের পাতায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। তাঁর ছড়াগুলো পড়লে বোঝা যায় তিনি নাগরিক কৃত্রিমতার চেয়ে মাটির গন্ধমাখা জীবনকে বেশি ভালোবাসেন। শেরপুর অঞ্চলের লোকজ শব্দ ও গ্রামীণ দৃশ্যপটে তাঁর ছড়াগুলো এক একটি রঙিন ছবির মত।
শেরপুর শহরের উপকন্ঠ বাগরাকসা মহল্লায় বসবাসকারী কবি নূরুল ইসলাম মনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার হলেও এখনো নিয়মিত লিখছেন শেরপুর কেন্দ্রীক বিভিন্ন সাহিত্য সংগঠনের অনুষ্ঠান ও আড্ডায় তাঁর সরব উপস্থিতি ও অংশ গ্রহণ রয়েছে।

Shamol Bangla Ads

এদিকে শিশুসাহিত্যিক নূরুল ইসলাম মনির জন্মদিন উপলক্ষে কবি সংঘ বাংলাদেশ এর সভাপতি কবি, সাংবাদিক ও গীতিকার রফিকুল ইসলাম আধার, কার্যকরী সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক কবি, ছড়াকার ও প্রাবন্ধিক ড. আব্দুল আলীম তালুকদার, অতিরিক্ত সাধারণ সম্পাদক কবি, ছড়াকার ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া জেলা গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি, গল্পকার ও সাংবাদিক রফিক মজিদে এবং সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমসহ বিভিন্নজন অভিনন্দন জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!