ads

শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলের মাঠেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৭ ডিসেম্বর শনিবার ম্যাচ শুরুর আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।

Shamol Bangla Ads

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরু হতে তখনও প্রায় ২০ মিনিট বাকি। মাঠের দুই পাশে নিজ নিজ ড্রেসিংরুমের সামনে ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছিলেন, সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। অনুশীলন চলাকালীন আচমকা মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে জড়ো হন টিম স্টাফরা।

প্রাথমিকভাবে বুঝে ওঠার আগেই তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত হৃদ্‌রোগে মারা যান তিনি।

Shamol Bangla Ads

মাঠে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, ঘটনার সময় পরিস্থিতি ছিল অত্যন্ত শোকাবহ। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচ হিসেবে কাজ করা মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যু ক্রিকেট অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে।

Need Ads
error: কপি হবে না!