ads

বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় নারী নিহত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ২৪, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার সকালে নালিতাবাড়ী-শেরপুর আঞ্চলিক মহাসড়কের সন্ন্যাসীভিটা ব্রিজ এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা এলাকার হাদিউল ইসলামের স্ত্রী ও ৪ সন্তানের জননী।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে বাড়ির সামনে থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় নালিতাবাড়ীগামী একটি বেপরোয়া মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!