শেরপুরে কানাসা-খোলা-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ২২ ডিসেম্বর সোমবার তিনি সড়ক উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রকল্প সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সড়ক উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ওইসময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৪৫ কিলোমিটার দৈর্ঘ্যরে শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১ হাজার ৮৪২ কোটি ২৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে শেরপুরের সাথে ময়মনসিংহ জেলাসহ রাজধানী ঢাকার সাথে দূরত্ব প্রায় ২০ কি.মি. কমে যাবে।




