ads

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে ১ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ এখন ১-১ সমতায়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল।

Shamol Bangla Ads

মিরপুরের নিঁখাদ স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশের বোলিং বিভাগে পরিবর্তনের তেমন সুযোগ নেই। চার স্পিনার মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নাসুম আহমেদের সঙ্গে একাদশে থাকতে পারে মুস্তাফিজুর রহমান।

তবে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। শুরুতে শট খেলতে পারায় তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। লোয়ার মিডল অর্ডারে জাকের আলীকে নেওয়ার সুযোগ আছে। যদিও ওই সম্ভাবনা জোরালো নয়।

Shamol Bangla Ads

ওয়েস্ট ইন্ডিজও বোলিং বিভাগ অপরিবর্তিত রাখতে পারে। ব্যাটিং অর্ডারে তাদের আমির জঙ্গুর নেওয়ার সুযোগ আছে। ওই অপশনে ড্যারেন স্যামির দল হাঁটবে কিনা নিশ্চিত নয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Need Ads
error: কপি হবে না!