ads

বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগে গোল উৎসবের রাত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

বার্সা-পিএসজি-আর্সেনালের বড় জয়, বিধ্বস্ত নাপোলি

Shamol Bangla Ads

চ্যাম্পিয়ন্স লিগে গত রাতে মাঠে নেমেছিল ১৮টি দল। এর মধ্যে ৮ ম্যাচে বয়ে গেছে গোলের বন্যা। কাইরাত আলমাতি-পাফোস এফসির গোলশূন্য ড্র বাদে সব ম্যাচ মিলিয়ে গোল হয়েছে ৪৩টি! গোলবন্যার এই রাতে বড় জয় পেয়েছে বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। তবে বড় দলগুলোর এমন দাপটের রাতে লজ্জার হার জুটেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির কপালে।

ঘরের মাঠে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। হ্যাটট্রিকে ম্যাচের নায়ক বনে গেছেন তরুণ মিডফিল্ডার ফিরমিন লোপেজ। তার সঙ্গে ফেরান তোরেস করেন জোড়া গোল। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফেরা লামিনে ইয়ামালও জালের দেখা পান।

Shamol Bangla Ads

রাতের সবচেয়ে বড় জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে তারা ৭-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে, ইংলিশ ক্লাব আর্সেনালও বড় জয় পেয়েছে। ঘরের মাঠে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ১৩ মিনিটের এক ঝড়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয় গানাররা।

বড় দলগুলোর জয়ের রাতে সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে নেদারল্যান্ডসে। যেখানে পিএসভি আইন্দহোভেনের কাছে ৬-২ গোলে বিধ্বস্ত হয়েছে নাপোলি। এছাড়া ম্যানচেস্টার সিটি ২-০ গোলে ভিয়ারিয়ালকে, বরুশিয়া ডর্টমুন্ড ৪-২ গোলে কোপেনহেগেনকে এবং ইন্টার মিলান ৪-০ গোলে ইউনিয়ন সেন্ট গিলোসেকে হারিয়েছে।

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান ও আর্সেনাল।

Need Ads
error: কপি হবে না!