ads

বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্রিকেটে ছেলেদের সমান ভাতা পাবে মেয়েরা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অভিযোগ করেছিলেন, অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার। বেতন, ম্যাচ ফিসহ আর্থিক সুযোগ-সুবিধা ছেলেদের মতো দেওয়া হয় না তাদের।

Shamol Bangla Ads

জ্যোতির দাবি উড়িয়ে দেওয়ার মতো না। ছেলেদের সমান সুযোগ-সুবিধা দেওয়া হয় না মেয়েদের ক্রিকেটে। তবে একটা জায়গায় নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান সুবিধা পাবেন। দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলে-মেয়ে সমান হবে বলে জানান বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

মেহেদী হাসান মিরাজরা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫‍+৪০ ডলার) ১১৫ ডলার পান। সেখানে জ্যোতিদের সাকল্যে দেওয়া হয় ৭৫ ডলার। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম গত বোর্ডে ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় বিসিবির নারী বিভাগ।

Need Ads
error: কপি হবে না!