ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খবর টি পড়েছেন : ৫৩৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে, এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই মূল চ্যালেঞ্জ বাংলাদেশের। আবুধাবিতে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল। সান্ত্বনার এক জয় দিয়ে ধবলধোলাই এড়াতে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা।

Shamol Bangla Ads

প্রথম ২ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হেরেছে বাংলাদেশ। বিশেষ করে আফগান লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণি সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। ২ ম্যাচেই বাংলাদেশের ৮টি উইকেট একাই নিয়েছেন রশিদ। এমন পরিস্থিতিতে আজকের ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, টানা ব্যর্থতার কারণে ওপেনার তানজিদ হাসান তামিমের পরিবর্তে মোহাম্মদ নাঈম শেখকে সুযোগ দেওয়া হতে পারে। এছাড়া মিডল অর্ডারে জাকের আলীর জায়গায় দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে। পেস বোলিং বিভাগেও আসতে পারে পরিবর্তন; তানজিম হাসান সাকিবের জায়গায় অভিষেক হতে পারে তরুণ পেসার নাহিদ রানার।

Shamol Bangla Ads

দলের মূল দুশ্চিন্তা ব্যাটিং নিয়েই। আবুধাবির মন্থর উইকেটে বাউন্ডারি হাঁকানো কঠিন, সেখানে রশিদ খানের বিপক্ষে খেই হারিয়ে ফেলছেন ব্যাটাররা। দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, রশিদ খানের নামের ভয়ে না খেলে, তার বলের গুণাগুণ বিচার করে খেলার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাটারদের।

সিরিজ হার নিশ্চিত হলেও, এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের কাছে ওয়ানডেতে আগে কখনও হোয়াইটওয়াশ না হওয়ার রেকর্ড অক্ষুণ্ণ রাখার পাশাপাশি মূল্যবান র‍্যাঙ্কিং পয়েন্ট অর্জনের লক্ষ্যেই আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে চূড়ান্ত আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’র তারিখ ও ভেন্যু পরবর্তী সংবাদ ফ্রান্সের অপেক্ষা বাড়লো, কষ্টার্জিত জয়ে শীর্ষে জার্মানি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads