ads

সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপের টিকিট পেলো ঘানা

খবর টি পড়েছেন : ৪০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে কোমোরোসকে হারিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল ঘানা। ১২ অক্টোবর রবিবার রাতে আক্রায় অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলের এই জয়ে আফ্রিকার পঞ্চম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ‘ব্ল্যাক স্টার্স’ খ্যাত দলটি।

Shamol Bangla Ads

বাছাইপর্বের ‘আই’ গ্রুপে শীর্ষে থেকেই এদিনের ম্যাচে মাঠে নামে ঘানা। জয় তুলে নিয়ে তারা ১০ ম্যাচে ২৫ পয়েন্ট অর্জন করে। তাদের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় গ্রুপের অন্য ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার মালির কাছে ৪-১ গোলে হেরে গেলে। এই হারের ফলে ঘানাকে টপকে যাওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে যায় মাদাগাস্কারের।

এর আগে উত্তর আফ্রিকার ৪ দেশ আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল। ঘানা পশ্চিম আফ্রিকার প্রথম দল হিসেবে এই তালিকায় নাম লেখালো।

Shamol Bangla Ads

এ নিয়ে নিজেদের ইতিহাসে পঞ্চমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিলো ঘানা। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করে আফ্রিকান দলটি। এরপর অংশ নেয় ২০১০, ২০১৪ ও সবশেষ ২০২২ বিশ্বকাপে। ২০১০ আফ্রিকা বিশ্বকাপের শেষ আটে খেলে তারা। যেটা এখন পর্যন্ত বিশ্বমঞ্চে ঘানার সেরা সাফল্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা পরবর্তী সংবাদ অবশেষে চূড়ান্ত আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’র তারিখ ও ভেন্যু

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads