ads

সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

খবর টি পড়েছেন : ৪২৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে হলে অভিভাবকসহ সকলকেই এগিয়ে আসতে হবে। শিশুদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন বিষয়ে খেয়াল রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সরদার মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শিক্ষার্থী আল নাহিয়ান, বুশরা প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আ’লীগ নেতার জামিন ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-অবরোধ পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব বসতি দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads