ads

রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ সদস্যদের ৩দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৫৫০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের) প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) এর উদ্বোধন করা হয়েছে। ৫ অক্টোবর রবিবার সকালে শহরের অষ্টমীতলাস্থ শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ৩দিন মেয়াদী ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনসহ যেকোনো নির্বাচনী প্রক্রিয়ায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ের সক্ষমতা আরও জোরদার করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন।

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. আরজু মিয়া পিপিএম-বার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হলেন শেরপুরের কৃতী সন্তান… পরবর্তী সংবাদ শেরপুরে আ’লীগ নেতার জামিন ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-অবরোধ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads