ads

শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছানা মিয়ার ইন্তেকাল

খবর টি পড়েছেন : ৯৪৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর সদরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক একেএম নুরুল আমিন ছানা ওরফে ছানা মিয়া (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি ৪ অক্টোবর শনিবার বিকেল সোয়া ৩টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান একেএম নুরুল আমিন ছানা দীর্ঘদিন যাবত ঠিকাদারী ও চাতাল ব্যবসাসহ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি একসময় সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এলাকার স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ ও বাজারসহ নানা প্রতিষ্ঠানের গোড়াপত্তন ও উন্নয়নে তিনি কাজ করেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় যুবশক্তির আহবায়ক কমিটি গঠন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে যৌতুকের দাবি মেটাতে না পেরে স্বামীর ঘর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads