ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ বলেন, ভোরে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ১৩২-৩৩ কেভির ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর ৫ টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। পরে ২টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এতে ট্রান্সফরমারটি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

এদিকে ভোরে অগ্নিকাণ্ডের পর থেক সকাল ৯টা পর্যন্ত পলাশ উপজেলা ও পার্শ্ববর্তী কালীগঞ্জ বিদ্যুৎহীন হয়ে পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!