ads

মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ : ৪ পরিবর্তন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জিতলে বেঁচে থাকবে সুপার ফোরে খেলার আশা। আর হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

Shamol Bangla Ads

এমন সমীকরণে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামছে লিটন দাসের দল। একাদশে এসেছে ৪ পরিবর্তন। শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন ও শেখ মেহেদী বাদ পড়েছেন। তাঁদের জায়গায় নেওয়া হয়েছে সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

এদিকে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন উইকেট না হারিয়ে ৬.৩ বলে ৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সাইফ হাসান ২৭ বলে ৩০ এবং তামিম খেলেছেন ১২ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস।

Shamol Bangla Ads

৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর এতদিন বিশ্রামেই ছিল আফগানিস্তান। বাংলাদেশ অবশ্য প্রথম ম্যাচে হংকংকে হারালেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে শোচনীয়ভাবে। যা জটিল করে দেয় সুপার ফোরে যাওয়ার পথ। দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে খেলা ৫ ম্যাচের প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। আজ কি সেই ধারা ভাঙতে পারবে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, জাকের আলী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

Need Ads
error: কপি হবে না!