ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএটিসি থেকে শেরপুরে আগত প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তি কার্যক্রম উদ্বোধন

খবর টি পড়েছেন : ৪৮২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে শেরপুরে আগত ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের ২ সপ্তাহব্যাপী জেলা সংযুক্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি প্রশিক্ষণার্থীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এ সংযুক্তি কার্যক্রমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের ১০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। তারা আগামী ২ সপ্তাহব্যাপী শেরপুর জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক প্রক্রিয়া ও জনসেবামূলক উদ্যোগসমূহ প্রত্যক্ষভাবে অবলোকন করবেন। এ প্রশিক্ষণ তাদের নেতৃত্বগুণ, দক্ষতা ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতাকে আরও সমৃদ্ধ করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বৈরতন্ত্র মাথা চাড়া রোধে পিআরের বিকল্প নেই :… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদের সিপিসিসি প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads