ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫৮৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

১৪ ইউনিয়ন কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শেরপুর সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

Shamol Bangla Ads

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

বক্তারা বলেন, এখনও আমাদের আশেপাশে পতিত স্বৈরাচারের দোসররা রয়েছে। তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে বিএনপির ঐক্য নষ্ট করে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতায় কোন অদৃশ্য শক্তি আমাদের ক্ষতি করতে পারছে না। তাই আগামীর সংসদ নির্বাচনে আমরা সকল ভেদাভেদ ভেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবো। অতীতে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধ ছিল আগামীতেও সেভাবে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ।

Shamol Bangla Ads

সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম, শফিউল আলম চাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সদর উপজেলা বিএনপির আওতাধীন ১৪ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। একইসাথে দ্রুত সময়ের মধ্যে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব বেছে নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে একইদিন একই জায়গায় শহর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিভাগীয় পর্যায়ে আবারও প্রথম ঝিনাইগাতী… পরবর্তী সংবাদ শেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads