বিদেশে পড়াশোনা জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষামেলা। ৫ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী ‘ফ্লাইট ব্লু’র আয়োজনে শহরের নির্ঝর রেস্তোরা হলরুমে আয়োজিত ওই শিক্ষামেলার উদ্বোধন করেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ জ ম রেজাউল করিম জুয়েল।

ওইসময় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, আরবিএন এডুকেশনের কনসালটেন্ট জিএম নাহিদ হাসান, জাহিদ হাসান, জিহাদ চৌকিদার, মো. লুৎফর রহমান কাউসার মিয়া প্রমুখ।
মেলায় বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি ও স্কলারশিপের সুযোগ পেতে অভিজ্ঞ কনসালটেন্ট ও এক্সপার্ট কাউন্সিলরদের সাথে সরাসরি পরামর্শ করার সুযোগ করে দেয়া হয়।
আয়োজক প্রতিষ্ঠান ‘ফ্লাইট ব্লু’ এর সিইও সালমান সাইফ জানান, শেরপুরের ছেলে-মেয়েদের জন্য এই প্রথম মফস্বল শহর থেকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে এডুকেশন কনসালটেন্টদের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।

আরবিএন এডুকেশনের জিএম নাহিদ হাসান বলেন, শেরপুরের ছেলেমেয়রা যেন উন্নত শিক্ষা লাভ করতে পারে সে লক্ষ্যে এই আয়োজন। আমরা ইতোমধ্যে বিশ্বের ১৬টি দেশের বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে নানা পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছি।
এ শিক্ষা মেলায় সময় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক জেলার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।




