ads

বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডক্টরেট ডিগ্রি পেলেন মিথিলা

খবর টি পড়েছেন : ৮২৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ৫ বছরের দীর্ঘ অধ্যবসায়ের পর সফলভাবে থিসিস ডিফেন্ড করে নিজের নামের আগে ‘ড.’ উপাধি যুক্ত করেছেন তিনি। একসঙ্গে অভিনয় এবং পারিবারের দায়িত্ব সামলিয়েছেন।
২৫ আগস্ট সোমবার মধ্যরাতে নিজের অর্জনের খবর প্রকাশ করেন মিথিলা। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমি ভীষণ আবেগাপ্লুত এবং গর্বের সঙ্গে জানাতে চাই যে, আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্ড করেছি। এই মুহূর্তটি আমার পাঁচ বছরের এক যাত্রার শেষ।’

Shamol Bangla Ads

এরপর লেখেন, এটা ছিল আমার জন্য ‘আলপথে যাত্রা’। মানে একদিকে ফুলটাইম ক্যারিয়ার, মাঝে মাঝে অভিনয় এবং পারিবারিক দায়িত্ব সামলানো। অন্যদিকে এই ডিগ্রির জন্য লড়াই করা। এই অভিজ্ঞতা আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে, সহনশীলতা আর মানসিক দৃঢ়তার।

ডক্টরেট ডিগ্রি অর্জনের পর প্রিয়জনদের ধন্যবাদ জানাতে ভোলেননি মিথিলা। তিনি লিখেছেন, ‘আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের প্রতি অসীম কৃতজ্ঞ। যাদের সহায়তা এই যাত্রাকে সম্ভব করে তুলেছে।’

Shamol Bangla Ads

সবশেষে তিনি লিখেছেন, ‘আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমার নামের আগে ‘ড. (ডক্টর)’ উপাধি যোগ করতে পারব। আমি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পিএইচডি অর্জন করেছি।”

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই পরবর্তী সংবাদ একই সিনেমায় দেখা যাবে ২ কিংবদন্তিকে

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads