ads

বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একই সিনেমায় দেখা যাবে ২ কিংবদন্তিকে

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

একই সিনেমায় দেখা যাবে দুই কিংবদন্তিকে। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও টালিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে এবার দেখা যাবে বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার। ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমাটির শুটিংয়ের কাজ। চলচ্চিত্রপ্রেমীরা ইতোমধ্যেই ২ কিংবদন্তির এই জুটি নিয়ে চরম উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Shamol Bangla Ads

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী এবং চলতি সপ্তাহেই এই ছবিরশুটিংয়ে যোগ দেবেন সুপারস্টার রজনীকান্ত। জানা যাচ্ছে, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। শুধু তাই নয় ভারতীয় চলচ্চিত্র জগতে এ এক অন্য মাইলস্টোন তৈরি করবে বলেও মনে করা হচ্ছে।

এর আগে মিঠুন অভিনীত ১৯৮৯ সালের হিন্দি সিনেমা ‘ভ্রষ্টাচার’ এবং ১৯৯৭ সালের বাংলায় ‘ভাগ্য দেবতা’ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল রজনীকান্তকে। তবে এবার পরিস্থিতি উল্টো, প্রথমবারের মতো বৃহৎ আকারে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলর’। যা বিশ্বব্যাপী ৬০০ কোটির ব্যবসা করেছিল। এবার এই ছবির সিক্যুয়েলের শুটিং হবে চেন্নাই-সহ দেশের বিভিন্ন জায়গায়। নতুন ছবির শুটিং শুরুর পাশাপাশি বক্স অফিসে অন্যদিকে মাজিক দেখাচ্ছে রজনীকান্তের ছবি ‘কুলি’। বরাবরের মতোই থ্রিলার-অ্যাকশন ঘরানার এই ছবিতে স্বকীয় রজনীকান্ত। ১৪ আগস্ট মুক্তির পর এই ছবির বক্স অফিস কালেকশন মাত্র চারদিনেই বিশ্বব্যাপী ৪০০ কোটি। এবার নতুন আরও এক ছবিতে দুই সুপারস্টারকে একসঙ্গে দেখার অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন ভক্তরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!