ads

মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

খবর টি পড়েছেন : ৬৫২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন চলচ্চিত্র অভিনেত্রী, গীতিকার ও নির্মাতা জাহানারা ভূঁইয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। খবরটি নিশ্চিত করেছেন এই অভিনয়শিল্পীর ভাতিজা, সংগীতশিল্পী নিলয় আহমেদ।

Shamol Bangla Ads

জানা যায়, দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া। ডায়াবেটিসের কারণে তাঁর দুটি কিডনি অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহে তিন দিন নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ওঠেননি।

সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গীতিকার, প্রযোজক ও নির্মাতা হিসেবেও পরিচিত ছিলেন জাহানারা ভূঁইয়া। চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু গীতিকার হিসেবে। মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক স্বামী সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন তিনি। আশির দশকে ‘সৎমা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চরিত্রাভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন। এরপর শতাধিক ছবিতে অভিনয় করেন। পরিচালনাও করেছেন কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে ‘সিঁদুর নিও না মুছে’ তাঁর পরিচালিত উল্লেখযোগ্য কাজ।

Shamol Bangla Ads

অভিনেত্রী হিসেবে সাফল্যের পাশাপাশি নির্মাণ ও গান লেখাতেও রেখেছেন অবদান। প্রয়াত চলচ্চিত্র পরিচালক আজীজ আহমেদ বাবুলের বোন ছিলেন তিনি। স্বাধীনতার পর দেশে নারী চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন জাহানারা ভূঁইয়া। তবে তার পরিচালিত সাদাকালো ছবি ‘সিঁদুর নিও না মুছে’ সেন্সর ছাড়পত্র পেলেও এখনও মুক্তি পায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বর্ষার পর সিনেমা ছাড়ার সিদ্ধান্ত জানালেন অনন্ত জলিলও পরবর্তী সংবাদ ডক্টরেট ডিগ্রি পেলেন মিথিলা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads