ads

সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
আগস্ট ২৫, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ২৪ আগস্ট রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গেরাপচা গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত ওই ব্যক্তির নাম তুলা মিয়া (৩৫)৷ তিনি উপজেলার ছালুয়াতলা গ্রামের নুরুল আমীনের ছেলে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম নাজমুল হক (৩৮)। তিনি উপজেলার গেরাপচা গ্রামের মৃত বক্তারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়া ও হত্যায় অভিযুক্ত নাজমুল হক একসাথে চলাফেলা করতো। তারা চুরির সাথে সম্পৃক্ত ছিল। রোববার রাতে নাজমুল তুলা মিয়াকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। খাওয়া-দাওয়া শেষে নাজমুল দা দিয়ে তুলা মিয়াকে কোপাতে থাকলে তুলা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পাশের বাড়ির পথে ধান ক্ষেতের আইলে পা পিছলে পড়ে যায়। এসময় নাজমুল এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখে তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে আনার পূর্বেই তুলা মিয়ার মৃত্যু হয়। তার শরীরে কুপিয়ে জখম করার অনেক চিহ্ন রয়েছে৷

এদিকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে রাতভর অভিযান চালায় পুলিশ। সোমবার ভোররাতে নাজমুলের সাথে থাকা এক নারীকে পাশের সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তবে নাজমুল পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সোহেল রানা বলেন, পা‌রিবা‌রিক দ্বন্ধ ও টাকা চাওয়া‌কে কেন্দ্র ক‌রে এই হত্যাকান্ড হ‌তে পা‌রে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। লাশ ময়নাতদ‌ন্তের জন্য জেলা সদ‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে। মামলার প্রস্তু‌তি চল‌ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!