ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুয়ারেজের জোড়া গোলে মেসিবিহীন মায়ামির জয়

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

চোটের কারণে টানা ১৫ দিন বাইরে থাকার পর ফিরলেও আবারও অস্বস্তি অনুভব করায় বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই জয় পেয়েছে ইন্টার মায়ামি। লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের জোড়া পেনাল্টি গোলেই মেক্সিকান ক্লাব টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মায়ামি।

Shamol Bangla Ads

চেজ স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। নির্ভুল শটে ডানপাশের নিচের কোন দিয়ে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। তবে বিরতির ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানোকে। ফলে ডাগআউটে থাকতে না পেরে বাকি সময় সহকারী কোচকে ফোনে নির্দেশনা দেন তিনি।

৬৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। কিন্তু শেষ মুহূর্তে আবারও ভরসা দেন সুয়ারেজ। ৮৯ মিনিটে দ্বিতীয়বারের মতো পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন তিনি।

Shamol Bangla Ads

অবশেষে ২-১ ব্যবধানে জিতে লিগস কাপের শেষ চারে জায়গা করে নিয়েছে মায়ামি। ওরল্যান্ডো সিটি ও তালুকার যেকোনো একটি দলের সঙ্গে তারা সেমিতে লড়বে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!