ads

বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহারাজ জাদুতে বধ অজিরা

খবর টি পড়েছেন : ৫৭২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

৩ ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ২৯৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ওপেনিং জুটিতে ৬০ রান তুলে ফেলে অজিরা। ওপেনার ট্রাভিস হেডকে ফিরিয়ে প্রিনিলান শুব্রাজেন প্রথম ধাক্কাটা দেন। পরের গল্পটা কেশব মহারাজের।

Shamol Bangla Ads

ঘূর্ণির রাজত্বে অজিদের স্কোরবোর্ড ৮৯ রানে ৬ উইকেট করে ফেলেন তিনি। ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি স্বাগতিক অস্ট্রেলিয়া। ৪০.৫ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে হেরেছে ৯৮ রানের বড় ব্যবধানে।

ক্রেয়ার্নে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। ওপেনিংয়ে জুটিতে ৯২ রান তোলে তারা। রায়ান রিকেলটন ৩৩ রান করে ফিরে যান। অন্য ওপেনার এইডেন মার্করাম ৮১ বলে ৮২ রান করেন। তিনে নামা টেম্বা বাভুমা ৭৪ বলে ৬৫ ও ব্রিটজকে ৫৬ বলে ৫৭ রান করেন। ওয়ান মুলদার ২৬ বলে ৩১ রানের হার না ইনিংস খেলেন।

Shamol Bangla Ads

জবাবে অজিরা ভালো শুরু পেলেও প্রোটিয়া বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ তিনে নামা মার্নাস লাবুশানে (১), চারে নামা ক্যামেরুন গ্রিন (৩), পাঁচে নামা জস ইংলিশ (৫), ছয়ে নামা অ্যালেক্স কেরি (০) ও সাতে নামা অ্যারন হার্ডিকে (৪) একে একে তুলে নেন।

বিপর্যয়ে পড়া দলকে টানছিলেন ওপেনার ও অধিনায়ক মিশেল মার্শ। তিনি ৯৬ বলে ৮৮ রান করে ফিরলে হার নিশ্চিত হয়ে যায় অজিদের। তার সঙ্গে ৭১ রানের জুটি গড়া বেন ডারসুইস ৩৩ রান করেন। মহারাজ ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন। পেসার নান্দ্রি বার্গার ও লুঙ্গি এনগিডি নেন ২টি করে উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২২ মাস পর ব্রাজিল দলে নেইমার পরবর্তী সংবাদ তৃতীয়বারের মতো পিএফএ’র বর্ষসেরা সালাহ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads