ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারুণ্যে ভরসা স্কালোনির, আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে যারা

খবর টি পড়েছেন : ৭৭৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ২টি ম্যাচের জন্য ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে আছেন লিওনেল মেসি, পাশাপাশি জায়গা পেয়েছেন বেশ কিছু তরুণ ফুটবলারও।

Shamol Bangla Ads

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নতুন করে দলে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেজ। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেলেন। ক্লাবের হয়ে ৪২ ম্যাচে ১৫ গোল করা লোপেজ লাৎসিওর ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গা নিয়েছেন।

দলে এসেছে আরও পরিবর্তন। বাদ পড়েছেন এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কো। তাদের জায়গায় ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি। চোট কাটিয়ে ফেরা কারবোনি প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরলেন।

Shamol Bangla Ads

অন্যদিকে লাল কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে নেই এনজো ফার্নান্দেজ।

এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন ২ প্রতিভাও, ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী মিডফিল্ডার ক্লদিও এচেভেরি এবং রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে ইনজুরি থেকে পুরোপুরি না ফেরায় আবারও বাইরে রইলেন পাওলো দিবালা।

ইতোমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে নিজেদের শেষ ম্যাচ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ম্যানইউকে হারিয়ে শুভ সূচনা আর্সেনালের পরবর্তী সংবাদ ২২ মাস পর ব্রাজিল দলে নেইমার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads