ads

সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো পাহাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক-চোরাচালানী মালামাল জব্দ

খবর টি পড়েছেন : ১,০৫২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ১৭ আগস্ট রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি পরিচালিত ওইসব অভিযানে প্রায় ১০ লাখ ৪ হাজার ৮০০ টাকার অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি। ওইসময় পাচারকারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন পণ্য অবৈধভাবে আনার চেষ্টা করলে বিজিবির টহলদল ২৬২ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, একটি ভারতীয় গরু, ৬০ কেজি জিরা, ৩৬০ পিস সুপারি এবং ৯৩ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড জব্দ করে। জব্দকৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৪ হাজার ৮০০ টাকা। তবে অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান বলেন, শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলের সীমান্ত রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১৯ হাইড্রোলিক হর্ণ জব্দ, জরিমানা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৩ সফল মৎস্য খামারীকে সম্মাননা প্রদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads