ads

সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কষ্টার্জিত জয়ে মৌসুম শুরু করলো পিএসজি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করলো পিএসজি। মৌসুমের প্রথম ম্যাচে ন্যান্টেসকে ১-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। লা বোজোয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিএসজির একমাত্র গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা।

Shamol Bangla Ads

পুরো ম্যাচেই আক্রমণে আধিপত্য বিস্তার করে খেলেছে পিএসজি। বল দখলে এগিয়ে থেকে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ ধরে রাখে তারা। গোলের জন্য ১৮টি শট নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ন্যান্টেসের গোলরক্ষক লোপেজ একের পর এক সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি। ৬৭তম মিনিটে ভিতিনহার শটে জয় নিশ্চিত হয় লা পারিসিয়ানদের।

ন্যান্টেস পুরো ম্যাচে মাত্র ৫টি শট নিতে সক্ষম হয়। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমের ট্রেবল জয়ীরা। আগামী সপ্তাহে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সের মুখোমুখি হবে পিএসজি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!