ads

রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাড়ির পাশে গর্তের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৭, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

শেরপুরে বাড়ির পাশে থাকা গর্তের পানিতে পড়ে আপন খালাতো ভাই ২ শিশুর মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট শনিবার বিকেলে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের খরখরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মৃতরা হচ্ছে খরখরিয়া এলাকার জীবন মিয়ার ছেলে মোবারক (৩) ও আলাল মিয়ার ছেলে মোজাহিদ (৪)। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

গাজীরখামার ইউপি সদস্য রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নানার বাড়ি কাছাকাছি হওয়ায় মোবারক ও মোজাহিদ দু’জনই প্রায় সময় একসঙ্গে খেলাধুলা করতো। অন্যান্য দিনের মতো শনিবার বিকেলে শিশু দুটি নানার বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর তাদের উঠানে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে তৈরি করা গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে তাদের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম জানান, এ বিষয়ে থানায় কেউ অবহিত করেনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!