ads

শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
আগস্ট ১৫, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় চার বছর বয়সী শিশু আব্দুল্লাহ মারা গেছে। ১৫ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলার কালাকুমা বৈশাখী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মইছ উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর বারোটার দিকে একটি দ্রুতগতির অটোরিকশা পানিহাতার দিকে যাচ্ছিল। এসময় রাস্তার পাশে থাকা শিশু আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুমু বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Need Ads