ads

বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘টাইফয়েড টিকাদান কর্মসূচি’র জেলা পর্যায়ে এডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৪, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

শেরপুরে ‘টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫’ এর জেলা পর্যায়ের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভিসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় সিভিল সার্জন অফিসের হলরুমে ওই এডভোকেসি সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় টাইফয়েড প্রতিরোধে কার্যকর টিকাদান কার্যক্রম বাস্তবায়নে করণীয় ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওইনসময় টাইফয়েড প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং নির্ধারিত সময়ে টিকা গ্রহণে উৎসাহিত করা হয়।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচাক এসএম মোহাই মোনুল ইসলামসহ স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ অংশীদারগণ, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!