ads

বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাটকীয় প্রত্যাবর্তনে সুপার কাপের শিরোপা জিতলো পিএসজি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

পুরো ম্যাচ জুড়েই মাঠে আধিপত্য ছিল টটেনহ্যাম হটস্পারের। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়েও শেষ মুহূর্তে হেরে গেল তারা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতা ফেরানোর পর টাইব্রেকারে জিতে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা তুলে নিল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।

Shamol Bangla Ads

ইতালির উদিনে অনুষ্ঠিত ম্যাচে ৩৯ মিনিটে ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ফেনের গোলে লিড নেয় টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধ শুরু হতেই (৪৮ মিনিটে) পেদ্রো পারোর ফ্রি-কিক থেকে হেডে গোল করেন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো, যিনি সন হিউং-মিনের বিদায়ের পর প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছিলেন দলকে।

২ গোল পিছিয়ে পড়ে আক্রমণাত্মক হয়ে ওঠে পিএসজি। ৬৫ মিনিটে একবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে ৮৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার উইঙ্গার লি কাং-ইনের নিচু শটে ব্যবধান কমে আসে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের ক্রসে হেডে গোল করে সমতা ফেরান গনসালো রামোস।

Shamol Bangla Ads

টাইব্রেকারে পিএসজির প্রথম শট পোস্টে লাগালেও পরের চারটি শটে তারা সফল হয়। বিপরীতে টটেনহ্যামের হয়ে ফন দে ফেনের শট ঠেকান পিএসজির নতুন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, আর মাথিয়াস তেল বল বাইরে পাঠান। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে পিএসজি।

এই জয়ে পিএসজি প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জেতার কৃতিত্ব অর্জন করল। মাত্র কয়েক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এটি তাদের আরেকটি ঐতিহাসিক অর্জন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!