ads

বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় যুব পুরস্কার বিজয়ী নকলার রুবেলকে সংবর্ধনা

খবর টি পড়েছেন : ৯৪৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কোটায় সফল আত্মকর্মী হিসেবে শেরপুরের নকলা উপজেলার মো. নূরে আলম সিদ্দিক রুবেল জাতীয় যুব পুরস্কার বিজয়ী হওয়ায় উপজেলা যুব উন্নয়ন অফিস ও শেরপুর যুব উন্নয়ন কার্যালয়ের প্রশিক্ষণার্থীরা তাকে সংবর্ধনা দিয়েছেন। ১৩ আগস্ট বুধবার দুপুরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। ওইসময় শেরপুর যুব উন্নয়ন অদিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, নকলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানসহ যুব উন্নয়ন কার্যালয়ের প্রশিক্ষকগণ ও বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে নূরে আলম সিদ্দিক রুবেল জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রুবেলকে অনুপ্রেরণামূলক পরামর্শ প্রদান করেন তারা।

উল্লেখ্য, কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থানে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সফল আত্মকর্মী নূরে আলম সিদ্দিক রুবেলকে জাতীয় যুব পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থানে অবদান রাখার পাশাপাশি সামাজিক নানান কর্মকান্ডের সাথে তিনি নিজেকে সরাসরি নিয়োজিত রেখেছেন। সে স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপন, গরিব ও অসহায়দের অর্থ সহায়তা, ক্রীড়া সামগ্রী বিতরণ, জাতীয় দিবস পালনসহ বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কাজের সাথে নিরলসভাবে জড়িত থেকে যুবসমাজের উন্নয়ন অবদান রেখে চলছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, তথ্যমতে, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সারা দেশের সফল আত্মকর্মী ক্যাটাগরিতে ১২ জন ও যুব সংগঠক ক্যাটাগরিতে ৪ জনসহ মোট ১৬ জনকে জাতীয় যুব পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পুরষ্কার বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সফলতার গল্পের সমন্বয়ে প্রকাশিত স্মরণিকাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলেদেন।

ওইসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন, যুব উন্নযয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডা. গাজী সাইফুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত ১২ জন সফল আত্মকর্মী ও ৪ জন যুব সংগঠকসহ অনেকে উপস্থিত ছিলেন।

সফল আত্মকর্মী ক্যাটাগরিতে দেশের ১২ জন পুরস্কার বিজয়ীর মধ্যে শেরপুরের নকলা উপজেলার পৌরসভার চরকৈয়া গ্রামের মরহুম মাওলানা মো. ফজলুল হক ও মোছা. নুরজাহান বেগম দম্পত্তির ছোট ছেলে মো. নূরে আলম সিদ্দিক (রুবেল) একজন। সে ময়মনসিংহ বিভাগীয় কোটায় সফল আত্মকর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর স্থানীয়দের গণপিটুনিতে ঝিনাইগাতীর যুবক… পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক কনফারেন্স অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads