ads

শনিবার , ২ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধর্ষণের অভিযোগে হাকিমির বিচার শুরুর আহবান

খবর টি পড়েছেন : ৬৩৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরুর আহবান জানিয়েছেন ফরাসি প্রসিকিউটররা। ১ আগস্ট শুক্রবার নঁতের প্রসিকিউটর অফিস জানায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ওই ঘটনার অভিযোগ আদালতে পাঠানোর সুপারিশ করা হয়েছে। ২০২৩ সালের মার্চে ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন।

Shamol Bangla Ads

প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, এখন তদন্তকারী বিচারকের দায়িত্ব এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার।

অভিযোগ অনুযায়ী, ওই নারীকে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি প্যারিসের নিজের বাসায় ডাকেন হাকিমি। তখন হাকিমির স্ত্রী ও সন্তানরা ছুটিতে ছিলেন। ট্যাক্সিভাড়াও নাকি দেন তিনি। নারীটি অভিযোগ করেন, বাসায় গিয়ে হাকিমি তাকে জোরপূর্বক চুম্বন ও যৌন হয়রানির পর ধর্ষণ করেন।

Shamol Bangla Ads

কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসে তিনি এক বন্ধুকে খবর দেন। পরে বন্ধু এসে তাকে নিয়ে যান। যদিও ওই নারী আনুষ্ঠানিক অভিযোগ করতে রাজি হননি, তবু প্রসিকিউটররা তদন্ত শেষে হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে হাকিমি অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

২৬ বছর বয়সী হাকিমি চলতি বছরের মে মাসে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে গোল করে পিএসজিকে তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেন। জাতীয় দলেও তিনি ছিলেন ২০২২ বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালে উঠার নায়ক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টাইগার যুবারা পরবর্তী সংবাদ এশিয়া কাপের সূচি প্রকাশ: বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে,…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads