ads

বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাসকিনের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ

খবর টি পড়েছেন : ৫৮৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তার শৈশবকালের বন্ধু সিফাতুর রহমান সৌরভ। এর আগে অভিযোগ ৪৮ ঘণ্টার জন্য মুলতবি রাখার আবেদন করেছিলেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, গত ২৮ জুলাই রাতে মিরপুরের সোনি সিনেমা হলের সামনে তাসকিন তাকে ডেকে নিয়ে ঘুষি মারেন ও হুমকি দেন, এমন অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সৌরভ। তবে তাসকিন শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেন। পরে ২ পক্ষের পরিবারের উপস্থিতিতে বৈঠকে বসে বিষয়টি মীমাংসা হয় এবং মুচলেকা নেওয়ার পর অভিযোগ তুলে নেওয়া হয়।

তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তোলা বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ২ পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে। অভিযোগ দেওয়ার পরে তাসকিন ও তার পরিবারের সঙ্গে কথা হয়। তাসকিনের বাবা সম্পর্কের দিক থেকে আমার নানা হয়। আমাদের পরিবার থেকেও বসা হয়। আজকে সমাধান হয়েছে। যদি আগে সমাধান করা যেত তাহলে তখনই হতো। তখন পরিস্থিতি ছিল না।

Shamol Bangla Ads

এদিকে অভিযোগ উঠার পর তাসকিন নিজেও বলেন, এটি ভিত্তিহীন খবর। আমার সঙ্গে তার কোন ঝগড়া হয়নি। কেউ গুজবে বিভ্রান্ত হবেন না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নভেম্বরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন পরবর্তী সংবাদ ‘অটো পাসে’ ফাইনালে পাকিস্তান

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads