ads

বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

এশিয়া কাপ ২০২৫-এর আয়োজন নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে, ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় কিছু নতুন সম্ভাবনা উন্মোচিত হয়েছে। সভা শেষে এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মোহসিন নাকভি জানিয়েছেন, এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। ওই আলোচনা থেকেই এশিয়া কাপের চূড়ান্ত ভেন্যু ও সময়সূচি নির্ধারিত হবে বলে আশা করা হচ্ছে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে এই ঘোষণার অপেক্ষায় আছেন।

Shamol Bangla Ads

এদিকে, ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, আসন্ন এশিয়া কাপের সূচি চূড়ান্তের কাজ প্রায় শেষ এবং ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়তে যাচ্ছে এবারের আসরে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় দল তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। তবে সূচি ও ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত আলোচনা চলছে।

টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮ এবং ইন্ডিয়া টুডে জানিয়েছেন, এবারের এশিয়া কাপটি ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং এটি টি-টোয়েন্টি সংস্করণে হবে। এছাড়া, ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকবে, যার মানে অন্তত দুটি ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—গ্রুপ পর্বে একবার এবং সুপার সিক্সে আবার। যদি ফাইনালে দুই দল ওঠে, তাহলে তৃতীয়বারের মতো হতে পারে ভারত-পাকিস্তান দ্বৈরথ।

Shamol Bangla Ads

তবে, রাজনৈতিক উত্তেজনা এবং সম্প্রতি লিজেন্ডস লিগে ভারত-পাকিস্তান ম্যাচের শেষ মুহূর্তে বাতিল হওয়ার পর প্রশ্ন উঠছে এমন পরিস্থিতিতে কি দুই দল একে অপরের মুখোমুখি হতে রাজি হবে? তবে এসিসি এবং বিসিসিআই আশাবাদী।

ইন্ডিয়া টুডে জানায়, আগামী কয়েকদিনের মধ্যে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা এবং পিসিবি প্রধান মোহসিন নাকভির মধ্যে বৈঠক হবে সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে। প্রাথমিকভাবে টুর্নামেন্টটি ৭ সেপ্টেম্বর শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে।

এছাড়া, সর্বশেষ ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারত ৬ উইকেটে পাকিস্তানকে হারায়। এরপর এপ্রিলের শেষে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!