ads

শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডি: বার্সেলোনার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গোটা দেশ শোকের আবহে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শনিবার সকাল পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫ জন, যাদের বেশিরভাগই শিশু ওই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপের শীর্ষ ফুটবল ক্লাবগুলো। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার পর এবার শোক জানালো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আক্রান্তদের প্রতি গভীর ভালোবাসা ও সমবেদনা জানাচ্ছি। যাদের আমরা হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’

Shamol Bangla Ads

এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা বাংলাদেশে তাদের অফিসিয়াল ফ্যান ক্লাব ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা’-কে একটি আনুষ্ঠানিক চিঠিতে শোক জানিয়েছিল। ক্লাবের বোর্ড মেম্বার ও সামাজিক কার্যক্রমবিষয়ক পরিচালক জোসেপ ইগনাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোশ সেই চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে লেখা হয়, আমরা গভীর দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে ঢাকায় একটি স্কুল ক্যাম্পাসে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এফসি বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে আমরা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পেনিয়া সদস্যদের পাশে আছি, যেকোনো প্রয়োজনে আমরা সহায়তা করতে প্রস্তুত।

Shamol Bangla Ads

এই ট্র্যাজেডিতে শোকস্তব্ধ দেশের ক্রীড়াঙ্গনও। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা নিহতদের উদ্দেশ্যে উৎসর্গ করে বাংলাদেশের মেয়েরা। দলীয় শোক প্রকাশের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও শোক জানান দেশের নানা ক্রীড়াবিদরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!