ads

বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি ঘটলো যাদের

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৩, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

খুশির খবর পেল বাংলাদেশ দল। আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দুর্দান্ত অগ্রগতি দেখিয়েছেন টাইগার বোলার ও ব্যাটাররা। সবচেয়ে বড় অগ্রগতি এসেছে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে, ১৭ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় তিনি এখন যৌথভাবে ৯ম।

Shamol Bangla Ads

জানা যায়, পাকিস্তানের বিপক্ষে সিরিজজয়ে বড় অবদান রেখেছেন মুস্তাফিজ। ৩ ম্যাচের সিরিজে ৩টি উইকেট নিয়েছেন মাত্র সাত রান গড়ে। তার বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার মিলল আইসিসি র‍্যাঙ্কিংয়ে।

শুধু মুস্তাফিজ নয়, উন্নতি হয়েছে আরও বেশ কয়েকজন বোলারের। শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ২ উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। তানজিম সাকিবও ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে, তার সঙ্গে আছেন ভারতের কুলদীপ যাদব। এছাড়া তাসকিন আহমেদ ১ ধাপ এগিয়ে আছেন ২৭ নম্বরে, শরিফুল ইসলাম ১৪ ধাপ উঠে ৪৩ নম্বরে।

Shamol Bangla Ads

টাইগার ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় লাফ তানজিদ হাসান তামিমের। র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ৩৭ নম্বরে উঠে এসেছেন তিনি। ১৭ এগিয়েছেন ৫৩ নম্বরে জায়গা করে নিয়েছেন জাকের আলী। ২২ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন ইমন। তিনি ৬৩ নম্বরে উঠে এসেছেন।

এদিকে হাসান মাহমুদ ৪ ধাপ পিছিয়ে নেমেছেন ৪০ নম্বরে। রিশাদ হোসেন ৩ ধাপ পিছিয়ে ২০তম স্থানে। টি-টোয়েন্টি দলে জায়গা হারানো নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে এখন ৭৩তম স্থানে।

তাওহিদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে আছেন। তার সঙ্গী কুইন্টন ডি কক। এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিনি আছেন ৪৫ নম্বরে।

Need Ads
error: কপি হবে না!