ads

মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানে ব্যাটিং অর্ডার। ৬ ওভারে ৩০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া এক উইকেট নিয়েছেন মেহেদী হাসান।

Shamol Bangla Ads

প্রথম ওভারের শেষ বলে ডিপ পয়েন্টে বল গেলে রান নেওয়ার চেষ্টা করেন সাইম আইয়ুব। ননস্ট্রাইকিং প্রান্তের ব্যাটার ফখর জামান থেকে সাড়া না পেয়ে ফিরতি বক্স ফিরতে গিয়ে সফল হননি। রিশাদের দারুণ থ্রো, লিটনের স্টাম্পিংয়ে ১ রানে ফেরেন সাইম। দ্বিতীয় ওভারে শরীফুল নিইসলামের বলে গোল্ডেন ডাকে ফেরেন মোহাম্মদ হারিস (১)। রিভিউ নিয়ে আম্পায়ার্স কলে ফিরতে হয় তাঁকে।

চতুর্থ ওভারে আরেক ওপেনার ফখর জামানকেও (৮) ফেরান শরীফুল। লেগ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের কাছে ধরা পড়েন এ বাঁহাতি ব্যাটার। পঞ্চম ওভারে হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজকে পর পর শূন্য রানে ফেরান সাকিব।

Shamol Bangla Ads

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে দ্রুত উইকেট হারালেও জাকের আলী অনিকের ফিফটি ও শেখ মেহেদীর কার্যকর এক ইনিংসের সৌজন্যে লড়াইয়ের স্কোর গড়ে তারা। শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন জাকের। ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ দল। আজ দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের দারুণ সুযোগ স্বাগতিকদের সামনে। লিটনরা যদি জিততে পারেন আজ, তাহলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবেন তাঁরা। বিপরীতে সিরিজ বাঁচানোর লড়াই পাকিস্তানের।

Need Ads
error: কপি হবে না!