ads

মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই: শোক বার্তায় সাকিব

খবর টি পড়েছেন : ৫৭৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মোক প্রকাম করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। ওই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আগুনে দগ্ধ অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ একাধিক হাসপাতলে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় মন কাঁদছে দেশবাসীর। শোক জানিয়েছেন প্রায় সব অঙ্গনের ব্যাক্তি ও সংগঠন।

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটার সাকিব লিখেছেন, আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।

একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।

Shamol Bangla Ads

আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাগরিকার হ্যাটট্রিকে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ পরবর্তী সংবাদ জাকেরের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads