ads

সোমবার , ২১ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে রান্নাঘরে সিলিন্ডার গ্যাসে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

খবর টি পড়েছেন : ১,০০৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে রান্না ঘরে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সত্তর বছর বয়সী রহিমা বেগম। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু এবং বর্তমান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিপন এর মা।

Shamol Bangla Ads

২১ জুলাই সোমবার বিকেলে রাজধানীর জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রবিবার বিকেলে তিনি ছোট ছেলের রান্নাঘরে অগ্নিদগ্ধ হন।

পারিবারিক সূত্রে জানা যয়, রবিবার বিকেল পৌণে ৫টার দিকে রহিমা বেগম তার ছোট ছেলের রান্না ঘরে ঢুকে গ্যাসের চুলা চালু করেন। আগে থেকেই লিকেজ দিয়ে রান্নাঘর গ্যাসে ভরে থাকায় চুলায় সুইচ দেওয়ার সাথে সাথেই আগুন ধরে যায়। একপর্যায়ে গ্যাস ও আগুনের চাপে রান্না ঘরের কাঠের দরজা ফেটে গেলে চিৎকার করে তিনি কোনমতে বের হন।

Shamol Bangla Ads

পরে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ এবং আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ণ ইউনিটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ‘পুলাডার মোবাইলে আসক্তি কমেছে, খাওয়ার রুচিও বাড়ছে’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads