ads

রবিবার , ২০ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহজাবীনের পছন্দের তালিকায় এগিয়ে কানাডা

খবর টি পড়েছেন : ৬২৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গেল বছরের ডিসেম্বরে বর পর্দায় অভিষেক ঘটে মেহজাবীন চৌধুরীর। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ওই সিনেমাটির জন্য প্রশংসিতও হন তিনি। এরপর ৭ মাস পেরিয়ে গেলেও আর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি তার। এই সময়টা তিনি দেশ-বিদেশে ঘুরে কাটাচ্ছেন। মাঝে বেশ অনেক দিন ইউরোপে ছিলেন, এরপর তিনি পাড়ি জমান কানাডায়। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সফরের বেশ কিছু ছবি শেয়ার করেন। কানাডার বিখ্যাত ল্যাভেন্ডার খামারের একটিতে দেখা গেছে অভিনেত্রীকে। সেই ফুলের বাগান থেকে নানা রকম পোজে ছবি তোলেন। ওইসব ছবি পোস্ট করে মেহজাবীন লেখেন, যদি কখনো শোনেন এখানে স্থায়ীভাবে বসবাস করতে চলে এসেছি, তাহলে অবাক হবেন না। ছবিগুলোর প্রশংসার পাশাপাশি কেউ কেউ মন্তব্য করেন, দেশে বা বিদেশে যেখানেই থাকো ভালো থেকো মেহজাবিন।

Shamol Bangla Ads

সেই পোস্টে মেহজাবীনের স্বামী আদনান আল রাজীবকে মেনশন করে পরিচালক আবরার আতাহার লেখেন, ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে যাচ্ছি।’ সেই মন্তব্যের উত্তরে আদনান লেখেন, ‘অপেক্ষা করতে পারছি না।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মেহজাবীনের ‘সাবা’ সিনেমা। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও দেশে মুক্তি পায়নি এখনো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন পরবর্তী সংবাদ এবার ওয়েব সিনেমায় মৌ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads