ads

রবিবার , ২০ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ওয়েব সিনেমায় মৌ

খবর টি পড়েছেন : ৭৮৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দীর্ঘ সময় ধরে দেশের ফ্যাশন ও টেলিভিশন মাধ্যমের অন্যতম জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং কিংবা অভিনয়, ২ জগতেই তার সৌন্দর্য, পরিশীলন ও নিপুণতার স্বাক্ষর বহুবার দেখা গেছে। এবার তাকে দেখা যাবে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত ‘মাসুদ রানা’ সিরিজ অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘গহীন অতল’-এর অন্যতম প্রধান চরিত্রে। আর এই অভিজ্ঞতা নিয়ে বেশ আনন্দিত ও সন্তুষ্ট মৌ নিজেও। শিগগিরই ওয়েব প্ল্যাটফর্মে ‘গহীন অতল’ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা আকা রেজা গালিব। এরই মধ্যে এর দৃশ্যধারণও প্রায় শেষ। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

Shamol Bangla Ads

জানা যায়, ‘গহীন অতল’-এর গল্প মূলত কাজী আনোয়ার হোসেন রচিত ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে হলেও সময়োপযোগী করে তৈরি করা হয়েছে এর চিত্রনাট্য; যা করেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। ওই গল্পে আধুনিক সমাজ বাস্তবতায় একজন মায়ের মানসিক টানাপোড়েন, অপরাধবোধ আর সন্তানকে রক্ষার জন্য নিজের নৈতিক দ্বন্দ্ব-সবকিছু মিলিয়ে এক জটিল চরিত্রে অভিনয় করেছেন মৌ।

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে মৌ বলেন, ওটিটি প্ল্যাটফর্ম এখন দর্শকদের কাছে পৌঁছানোর দারুণ একটা মাধ্যম। এখানে গল্প বলার ধরণ আলাদা, চরিত্রগুলোও অনেক বেশি বাস্তব আর গভীরভাবে উপস্থাপন করা হয়।

Shamol Bangla Ads

সহশিল্পীদের নিয়ে মৌ বলেন, সবাই খুব আন্তরিক ছিলেন। সবার সহযোগিতায় কাজটি বেশ উপভোগ করেছি। একটা ভালো টিমওয়ার্ক ছিল, যেটা স্ক্রিনে বোঝা যাবে বলে মনে করি।

পরিচালক আকা রেজা গালিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মৌ বলেন, গালিব অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। চিত্রনাট্যের গভীরতা, শুটিং লোকেশন, ক্যামেরার কাজ—সব মিলিয়ে কাজটা খুব প্রফেশনালি হয়েছে।

এই ওয়েব ছবিতে মৌয়ের সঙ্গে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু। একটি বিশেষ চরিত্রে ভিডিওকলের মাধ্যমে উপস্থিত হয়েছেন ইন্তেখাব দিনার।

ওয়েব সিনেমা প্রসঙ্গে পরিচালক আকা রেজা গালিব বলেন, ওয়েব ছবির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকদের সামনে উপস্থাপন করতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেহজাবীনের পছন্দের তালিকায় এগিয়ে কানাডা পরবর্তী সংবাদ ফারহান আখতারের পরিচালনায় আসছে ‘ডন ৩’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads