ads

বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার পরিচালকের আসনে অরিজিৎ সিং

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

কণ্ঠের জাদুতে কোটি মানুষের মন জয় করেছেন, এবার ক্যামেরার পেছনেও সেই জাদু দেখানোর অপেক্ষায় কিংবদন্তী সংগীতশিল্পী অরিজিৎ সিং। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।

Shamol Bangla Ads

তার প্রথম চলচ্চিত্রটি একটি ভিন্নধর্মী জঙ্গল অ্যাডভেঞ্চার হতে চলেছে, যা প্যান-ইন্ডিয়া মুক্তি পাবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই পরিচালনার ইচ্ছা ছিল অরিজিতের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই ছবির গল্প তিনি তার স্ত্রী কোয়েল সিংয়ের সঙ্গে যৌথভাবে লিখেছেন। মহাবীর জৈন ফিল্মস ও আলোকদ্যুতি ফিল্মস ছবিটি প্রযোজনা করছে, এবং সহ-প্রযোজনায় থাকছে গড ব্লেস এন্টারটেনমেন্ট। ছবিতে প্রকৃতি ও মানুষের এক নিবিড় মেলবন্ধন ফুটিয়ে তোলা হবে।

Shamol Bangla Ads

সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ তার সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংয়ের এই নতুন উদ্যোগের খবরটি নিশ্চিত করেছেন। ২০২৫ সালের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। অ্যাডভেঞ্চারের পাশাপাশি এই ছবিতে অ্যাকশনেরও ছোঁয়া থাকবে বলে জানা গেছে, এবং ছবির চিত্রনাট্য ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে।

এর আগে অরিজিৎ বহু মিউজিক ভিডিও পরিচালনা করলেও, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার অভিজ্ঞতা তার এটাই প্রথম। তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সংগীতশিল্পী হিসেবে যেমন তিনি নিজের একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছেন, পরিচালক হিসেবেও তিনি তেমন নতুন কিছু নিয়ে আসেন কিনা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!